সর্বজনবিদিত এ তাফসীরের পরিচয় পাঠক মহলে নতুন করে পেশ করার কিছু নেই। সরল রচনারীতি ও তাফসীরের সাবলীল সারমর্ম পাঠের জন্য এ গ্রন্থ প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃতি লাভ করেছে। গ্রন্থকার এতে সুপরিচিত ও নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থগুলোর সারাংশ অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরেছেন এবং সমকালীন বিভিন্ন মাসয়ালা-মাসায়েল কুরআন সুন্নাহর আলোকে সমাধান করেছেন।
এক কথায় অসাধারণ একটি বই। ফিতনা-ফাসাদ এর এই যুগে ধর্ম প্রাণ প্রত্যেক মুসলমানের ঈমান এর হেফাজতের জন্য বইটি পড়া উচিত। মহান আল্লাহ লেখককে তার এমন কর্মের জন্য উত্তম প্রতিদান দিন। __আমীন